বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সিলেট-হবিগঞ্জ সফর

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সম্প্রতি ২ দিনের সরকারি সফরে সিলেট ও হবিগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। এই সফরে তিনি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন, সেমিনারে অংশগ্রহণ এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

গত ১৭ এপ্রিল, মহাপরিচালক সিলেটে পৌঁছান এবং সন্ধ্যায় হবিগঞ্জের প্যালেস রিসোর্টে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন, সিলেট শাখার আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে শিশু বিশেষজ্ঞ ও শিশু সার্জনদের সাথে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

১৮ এপ্রিল, তিনি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে সেবার মানোন্নয়নে নির্দেশনা দেন। পরদিন ১৯ এপ্রিল, এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইমার্জেন্সি ও আউটডোর বিভাগ ঘুরে দেখেন এবং বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন।

এরপর তিনি সিলেট চৌহাট্টায় নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন। শেষে, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।

সফর শেষে তিনি ১৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ফিরে যান।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সফরে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

শেয়ার করুন