১৬ এপ্রিল ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : ওসমানীনগর উপজেলার গর্বিত সন্তান ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব মো: জাহেদুর রহমান চৌধুরী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রি কলেজ-এর পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন শিক্ষক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।কলেজ পরিচালনায় সংযুক্ত হওয়ায় এলাকাবাসী ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জাহেদুর রহমান চৌধুরী ইতোমধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনন্য অবদান রেখে চলেছেন। তিনি সিলেট বিভাগের একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্ব ও সম্পৃক্ততা এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁর এই নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনরা ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছেন। এলাকাবাসী মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শিতার ফলে তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।জাহেদ চৌধুরী উপমহাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর কোষাধ্যক্ষ সহ বিভিন্ন দায়িত্ব এবং নগরীর সিলেট আইডিয়েল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।
জনাব জাহেদুর রহমান চৌধুরীর সাফল্য ও সমাজসেবার ধারা অব্যাহত রাখার জন্য সকলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর নেক হায়াত, সুস্থতা ও কর্মে আরও সাফল্য কামনা করে এলাকাবাসী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।
জনাব জাহেদুর রহমান চৌধুরীর এই অর্জন ওসমানীনগরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর মতো মেধাবী ও ত্যাগী ব্যক্তিত্বের হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজের সার্বিক কল্যাণে ভূমিকা রাখবে বলে সকলেই প্রত্যাশা করছেন।