14 March 2025, 11:31 PM
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ওসমানপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য কিছু মিডিয়া এখনও ভারতে পলাতক শেখ হাসিনার অপপ্রচারকে কৌশলে প্রচার করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এতে নানাভাবে অপরাধীরা সংগঠিত হচ্ছে।
লুনা বলেন, গত দেড় দশকে শেখ হাসিনার সন্ত্রাসী শাসনামলে কর্তৃত্ববাদ, বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত রক্তাক্ত তান্ডবের প্রাথমিক অবসান হলেও জনগণের চূড়ান্ত বিজয় এখনও আসেনি। তিনি আরও বলেন, সকল ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের আমেজ বিরাজমান। তবে দিনে দিনে আইনশৃঙ্খলার অবনতিতে সব ধরনের অপরাধ বেড়েই চলেছে।
বিশেষ করে যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আছিয়ার অমানবিক মৃত্যুতে তীব্র নিন্দা, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করে লুনা পাশবিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
১৪ মার্চ (শুক্রবার) বিকালে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ময়না বাজারের একটি কমিউনিটি সেন্টারে ইফতার-পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। এছাড়াও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-কোষাধ্যক্ষ সোহেল আহমদ দলা, কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, আহবাবুল হোসেন আহবাব, নুরুল ইসলাম রেজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ, জেলা উলামাদলের আহ্বায়ক নুরুল হক, উপজেলা উলামাদলের আহ্বায়ক হারুনুর রশিদ, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে উপস্থিত নেতারা দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে আলোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।