,

25 March 2025, 2:31 AM

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র নগদ অর্থ বিতরণ

আপডেট টাইম : March 25, 2025 2:31 AM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গোলাপগঞ্জে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।এতে উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ৩৬০ পরিবারের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

গতকাল সোমবার বেলা আড়াই ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র স্থানীয় প্রতিনিধি মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় মাওলানা রশিদ আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,রাগীব-রাবেয়া কলেজের সহকারি অধ্যাপক খালেদ উদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুস সাত্তার মুন্না।এতে আরো বক্তব্য রাখেন পোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউএস এর স্থানীয় প্রতিনিধি আবু শাহাদাত মোহাম্মদ হাদি,জাকির আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের ৩ শত ৬০ টি পরিবারে পরিবার প্রতি নগদ ৩ হাজার টাকা করে ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন