বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০ অপরাহ্ণ

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ



শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মোদাসসার খন্দকার (৩৬)।

তিনি ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান। একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (স্থানীয় সময়) তিনি খুন হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, মোদাসসার সেখানে স্ত্রী এবং এক ছেলে নিয়ে থাকতেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন