,

3 December 2021, 1:25 PM

রানওয়েতে আটকে গেলো টাটা এয়ারের বিমান, ঠেললেন যাত্রীরা

আপডেট টাইম : December 3, 2021 1:25 PM



শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: অবাক কাণ্ড! এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। নেপালের বাজুরা বিমানবন্দরে একটি বিমানের টায়ার ফেটে যায়। ফলে সেটা রানওয়ে থেকে সরতে পারছিল না। তাই এয়ারপোর্টে থাকা যাত্রীরাই বিমানটি ঠেলে সরিয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি ছিল টাটা এয়ারের। এটি আটকে থাকার সময় আরেকটি বিমান আকাশে চক্কর দিচ্ছিল। রানওয়ে খালি না থাকায় সেটা নামতে পারছিল না। পরে যাত্রীরা অচল টাটা বিমান ঠেলে সরিয়ে দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন বিমানবন্দরেই থাকা অপর ফ্লাইটের এক যাত্রী। এরপরই ওই ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে- বিমানের যাত্রী ও নিরাপত্তারক্ষীসহ প্রায় ২০ জনের একটি দল বিমানটিকে ঠেলছেন। একপর্যায়ে ঠেলে ঠেলে বিমানটিকে সরিয়ে নেন রানওয়ে থেকে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন