রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ অক্টোবর ২০২৩, ২:০৬ পূর্বাহ্ণ

সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট টাইম : অক্টোবর ৩, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে।

কানাইঘাট উপজেলা পরিষদের পুকুরে ২২ সেপ্টেম্বর (শুক্রবার) অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন হয়। বিকালে কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা নাসরীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এস.আই.এম. ফেরদৌউস আলম, কানাইঘাট উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ এবং সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কিশোর ও কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন