শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ এপ্রিল ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

সিলেট সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী লাকী আহমেদ

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর যুব মহিলালীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার লাকী আহমেদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাণীতে লাকী আহমেদ বলেন, ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।

হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

ঈদের আনন্দ আমাদের সবার।ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।

এক মাস রোজা শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর।আগাম ঈদ মোবারক সকলের জন্য।

শেয়ার করুন