২১ এপ্রিল ২০২২, ১:১০ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধিঃ
অতীতে যারা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দমিয়ে রাখার জন্য ষড়যন্ত্র করেছিলো তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারী বিরোধী দলে যেমন রয়েছে তেমনি রয়েছে নিজেদের দলেও। তাই সবাইকে সতর্কতা বজায় রেখে সরকার বিরোধী আন্দোলনে কাজ করতে হবে। ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যােগে আয়োজিত এম ইলিয়াস আলীর সন্ধানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (২০ এপ্রিল ২০২২ ইং ) দয়ামীর মাহরা কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লা মিসবাহ’র পরিচালনায় অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী , সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী , ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী , জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আহমদ ,ওসমানীনগর মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী প্রমূখ।