১২ এপ্রিল ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
নিউজ ডেস্ক ::১৭ রমজান রবিবার ৯ এপ্রিল হোটেল ইস্তাম্বুলে পিডিবিএফ এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ ২১৩৯ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) সিলেট আঞ্চলিক কমিটি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন,আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মাহবুব হাসান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট একরামুল হাসান শিরু,সাবেক সহ সভাপতি সিলেট মহানগর ছাত্রলীগ, কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক,আওয়ামী কর আইনজীবী লীগ সিলেট জেলা ও সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন,পিডিবিএফ সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোঃ মশিউল আলম,সাবেক উপ-পরিচালক রাধা বিনোদ পাল।এছাড়াও পিডিবিএফ সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত সিবিএ নেতৃবৃন্দ,এছাড়াও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত করেন পিডিবিএফ উপ-পরিচালক কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান,ইফতার ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন,পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ সিলেট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র ধর।
