শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ ফেব্রুয়ারি ২০২২, ৩:২৮ অপরাহ্ণ

সমাজকর্মী ওবায়দুল্লাহ জামান এবং রিয়াজ বিন রফিককে কায়স্তরাইল সমিতির সংবর্ধনা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ



শেয়ার করুন

ফয়সল আহমদ,যুক্তরাষ্ট্র থেকে: সমাজের অবকাঠামোগত উন্নয়ন,পিছিয়ে পড়া জনশক্তির জীবন মান উন্নয়ন এবং সমৃদ্ধ আগামী গঠনের জন্য বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য বিশিষ্ট সমাজকর্মী ওবায়দুল্লাহ জামান এবং রিয়াজ বিন রফিককে সংবর্ধনা দেয়া হয়।

কায়স্তরাইল সমাজকল্যাণ সমিতির পক্ষে গ্রেট ইয়ারমাউথের স্থানীয় স্পাইসি পাপাডাম রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় , সভাপতিত্ব করেন ,প্ল্যানেট স্পাইস রেস্টুরেন্টের ডিরেক্টর ,বিশিষ্ট ব্যবসায়ী মুসা খান।সমাজকর্মী ফয়সল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরউইচ সেন্ট্রাল মসজিদের সেক্রেটারি সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিউ কছি সিটি কাউন্সিলর ইফতেখার আলম মুকুল,ইস্ট লন্ডন ক্যান্সার রিসার্চ সেন্টারের ফান্ডরাইজিং ম্যানেজার সমিতির প্রবাসী উপদেষ্টা মুরাদ আহমেদ,প্লানেট পাপাডাম রেস্টুরেন্টের ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী রাজা চৌধুরী,নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ।সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ওবায়দুল্লাহ জামান এবং রিয়াজ বিন রফিককে সমিতির আজীবন সদস্য সনদ এবং সম্মাননা প্রদান করা হয়।

কাস্থরাইল সমাজ কল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রজেক্টের বিস্তারিত এবং আগামীর দিনের পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি সমিতির প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম।সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
আরিফ এলাহী শামীম ,ফয়সল শিকদার, লুৎফুর রহমান সাদিক, সৈয়দ সাদিক, হামজা উল্লাহ, মাওলানা আতিকুর রহমান ,তারেক আহমদ ,আবুল খায়ের,এনাম আহমেদ ,লাকি মুহাম্মদ মিয়া,আক্তার হোসেন আলম,মুকুল চৌধুরী,আবদুল কাইয়ূম,আশরাফ আহমেদ, আব্দুল মালিক খান ইমরান,মাহফুজ আহমদ প্রমুখ।

শেয়ার করুন