শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ মার্চ ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ

দর্পন থিয়েটারের ‘মিআ কলপা’মঞ্চায়িত হবে ০৪ মার্চ

আপডেট টাইম : মার্চ ৩, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ



শেয়ার করুন

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে ১১ দিনব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে জমে উঠেছে।প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক দেখতে নাট্যমোদী দর্শকের পদভারে মুখরিত হয় কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ।

আগামী শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় দর্পন থিয়েটার মঞ্চায়ন করবে নাটক- মিআ কলপা, নাটকটি রচনা করেছেন নাহিদ পারভেজ বাবু, নির্দেশনা দিয়েছেন নিরঞ্জন দে যাদু।

একটু বিদেশী গল্পের ছায়া অবলম্বনে এই নাটকটি। শনিবার নাটক শুরুর পূর্ব মুহুর্তে টিকেট পাওয়া যাবে কবি নজরুল অডিটোরিয়ামের কাউন্টারে।চমৎকার ও শিক্ষনীয় একটি বিদেশী গল্প এটি সবাই মিলে নাটকটি দেখতে আসবে এমনটাই প্রত্যাশা করেছেন নির্দেশক।

শেয়ার করুন