বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ডিসেম্বর ২০২১, ১:০২ অপরাহ্ণ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর আবারও মশাল মিছিল

আপডেট টাইম : ডিসেম্বর ৩, ২০২১ ১:০২ অপরাহ্ণ



শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মশাল মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহেদুল কবির, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, ঢাকা দক্ষিণ যুবদলের রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পার্থদেব মণ্ডল, ওমর ফারুক কাওছার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, মাসুদুর রহমান মাসুদ ও সদস্য রাজু আহমেদ, ঢাকা দক্ষিণ ছাত্রদলের আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন