,

23 July 2022, 6:26 PM

নগরীর তাঁতীপাড়ায় তালা ভেঙ্গে “রায়ান ফ্যাশন” কাপড়ের দোকানে চুরি

আপডেট টাইম : July 23, 2022 6:26 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টঃ সিলেট নগরীর জিন্দবাজারের তাঁতীপাড়ায় (এইডেড হাইস্কুলের সামনে) ‘রায়ান ফ্যাশন’ কাপড়ের দোকান থেকে তালা ভেঙ্গে ১৫,০০০ টাকা চুরি হয়েছে।

২০ জুলাই, বুধবার। প্রতিদিনের মতো রাত ৮ টায় দোকান লাগিয়ে বাসায় গিয়েছিলেন প্রোপ্রাইটর শাকির আহমদ ও কর্মচারীরা। দোকানের সাটারে তালা লাগিয়ে বাসায় যায় তারা।পরদিন সকালে এসে দেখে সাটারের ২টি তালা ভেঙ্গে নতুন একটি তালা লাগানো হয়েছে। তখন বুঝতে আর বাকি রইলো না যে দোকানে চুরি হয়েছে। দোকানের সব মালামাল চেক করে পাওয়া যায় যে টাকার ড্রয়ার থেকে ১৫,০০০ টাকা চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এই ঘটনার তদন্তের দাবিতে রায়ান ফ্যাশনের প্রোপ্রাইটর শাকির আহমদ সিলেট কোতোয়ালি থানায় ডিউটি অফিসারের কাছে একটি মামলা দায়ের করেছেন। তখন কোতোয়ালি থানার ডিউটি অফিসার ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্তের আস্থা দেন। শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ তদন্তের জন্য গেলেও সাপ্তাহিক ছুটির কারণে দোকানটি বন্ধ ছিলো। পুলিশ জানান পরবর্তীতে আবার তদন্ত করার জন্য আসবো।

রায়ান ফ্যাশনের প্রোপ্রাইটর শাকির আহমদ জানান, আমি এই মামলার সুষ্ঠু তদন্ত চাই এবং চোরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন