2 May 2022, 11:57 PM
নিউজ ডেস্ক :: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান।
এক শুভেচ্ছা বার্তায়,খোন্দকার মহসিন কামরান বলেন- ঈদ-উল-ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর।দিনটি আমাদের মুসলিম ভাইদের আনন্দের ও খুশির দিন।
বিশ্বে ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে,পবিত্র ঈদ-উল ফিতরে এই কামনা করি।আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা,সকল মানবজাতির কল্যাণ হোক।
