7 April 2022, 2:14 PM
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে ছাগল চুরি করতে হাতেনাতে আটক হয়েছে দুই চুর।সিএনজিযোগে ছাগল চুরি করতে গিয়ে তারা আটক হয়।
আটককৃতরা হলেন , উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের তাহির উল্লাহর ছেলে শিপন মিয়া (২৫) এবং উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছেলে মিলাদ মিয়া (৩৫)।
জানা যায়, বুধবার ( ০৬ এপ্রিল ২০২২ইং) দুপুর ১২টায় উপজেলার ইছামতি গ্রামে সিএনজি নিয়ে রাস্তার পাশের মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল দৌড়াইয়া ধরে সিএনজি করে নিয়ে যান তারা। এসময় আশ পাশের লোকজন তাদের গতিরোধ করে আটকিয়ে পুলিশে সোপর্দ করেন।
ওসমানীনগর থানার কতর্ব্যরত কর্মকর্তা এসআই সুবিনয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।