শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ এপ্রিল ২০২২, ৩:১২ অপরাহ্ণ

অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর পূর্নাঙ্গ কমিটি গঠন

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ৩:১২ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক ::অনুসন্ধান করে খুজে বের করে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানের কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল ‘অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট’ এর নবগঠিত পূর্নাঙ্গ কমিটি।আজ ৩১ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত সকল সদস্য’র মতামত একত্রিত হয়ে শেখ মোঃ লুৎফুর রহমানকে সভাপতি ও হাফিজ মুনসুর আহমদ-কে সাধারণ সম্পাদক এবং মোঃ শামীম মিয়াকে কোষাধ্যক্ষ করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির মধ্যে অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, সহ-সভাপতি মাওলানা শাহ ফারুক আহমদ ফারুকী,মোঃ লুৎফুর রহমান শিকদার, মোঃ তাইবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন স্বপন,সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সহ-সাংগঠনিক মোঃ জুনেদ আহমদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া,সহ-প্রচার সম্পাদক মোঃ সোহেল মিয়া,দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী সাব্বির,আাইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন রশিদ, ধর্ম বিযয়ক সম্পাদক মাওলানা আব্দুস সালাম,মহিলা বিযয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা,সহ-মিহিলা বিষয়ক সম্পাদিকা দিলারা বেগম রিয়া,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল বাছিত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিক আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল গফুর রাজু,সদস্য সৈয়দ মুহাদ্দিস,সুলতান আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল হাসান,ডাক্তার বাপ্পি চৌধুরী, দারা খান, আহমেদ শাকিল, নাজিম উদ্দিন, মোহনা আক্তার, মন্টি রানী নাথ,মুক্তা পারভিন,সৈয়দ আল আমিন,ফয়জুল ইসলাম ফজলাই,মাওলানা ছাদ উদ্দিন তফাদার প্রমুখ।

উক্ত কমিটি গঠনতন্ত্র মূলক আগামী দুই বৎসর জন্য গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নতুন সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান।

শেয়ার করুন