রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ ডিসেম্বর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট টাইম : ডিসেম্বর ১৩, ২০২১ ১২:৩৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক মহাসড়কে ১২ ডিসেম্বর (রবিবার) বিকাল ০৫:০০ ঘটিকায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে আরিফ (২০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়।

ঘটনাস্থলে স্থানীয়রা জানায়, মহাসড়কে হঠাৎ চলন্ত অবস্থায় আরিফের মোটর সাইকেলের চাকা নষ্ট হয়ে গেলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় ও জৈন্তাপুর থানার পুলিশের সহযোগিতায় আরিফকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আরিফ (২০) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের মনাফ মিয়ার ছেলে।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর ঘটনা সত্যতা নিশ্চিত জানান, জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আরিফকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন