12 March 2023, 7:18 PM
নিজস্ব প্রতিবেদক:-আজ রোববার সিলেট সার্কিট হাউজ, ক্বীন ব্রিজ ও এয়ারপোর্ট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পার্কিং ও দোকানের এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬ টি ও দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১টি মামলায় সর্বমোট ২৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, সার্কিট হাউজের সামনে অবৈধ পার্কিং এর জন্য একটি ছোট ট্রাক আটক করে থানায় প্রেরণ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম এ তথ্যটি নিশ্চিত করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।