7 May 2022, 11:16 AM
গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সংলাপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও বিশিষ্ট সাংবাদিক সৌমিত্র দেব, সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
বিশেষ অতিথি ছিলেন ডা. শাব্বির আহমেদ খান, সভাপতি, বিএমএ, মৌলভীবাজার।
সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, রাজনৈতিক, সাম্প্রদায়িক, সমাজিক, সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি পরিহার ও সাম্প্রদায়িক মনোভাব ত্যাগ করতে হবে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ পরিহার করা ও সংস্কৃতির নামে যেন অপসংস্কৃতি চর্চা না হয় তাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন নিশ্চিত করতেই সম্প্রীতি বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
বক্তাদের আরো বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তের দেশ। এটি আমাদের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে অতীতের ন্যায় এখনো বহমান এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা সকলেরই।
সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মায়া ওয়াহেদ,ডাঃ জিল্লুর রহমান, সরোয়ার আহমদ, আ স ম সালেহ সুহেল, পিডিশন প্রধানসহ প্রমুখ।
সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা সমন্বয়কারীগন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। কবি সৌমিত্র দেব ও প্রধান আলোচক সদস্য সচিব প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।