,

22 March 2022, 11:30 AM

ওসমানীনগরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল বেগ বিতরণ

আপডেট টাইম : March 22, 2022 11:30 AM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল বেগ বিতরণ করা হয়।
সোমবার ( ২১ মার্চ ২০২২ইং ) উছমানপুর ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকে’র অর্থায়নে স্কুল বেগ বিতরণ উপলক্ষে মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ট্রাস্টের সহ- অর্থসম্পাদক মোঃ সিনু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধূরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফীসার শরীফ নেয়ামত উল্লাহ, উছমানপুর ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল প্রমূখ।

শেয়ার করুন