৪ এপ্রিল ২০২৩, ৮:১১ অপরাহ্ণ



নিজস্ব প্রতিবেদক :আজ মঙ্গলবার সিলেট নগরীর কালিঘাট বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়,সিলেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। অভিযানে সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটার ও পাইকারি দোকানে বিএসটিআই এর অনুমোদন, তেলের পরিমাপ ও মোড়ক যাচাই করা হয়। যাচাইয়ে ১,২ ও ৫ লিটার তেলের বোতলের প্রতি লিটারে ২০-৪০ মি.লি. তেল কম পাওয়া যায়। এছাড়া, ক্রেতাদের বিভ্রান্ত করে অধিক মুনাফা লাভের আশায় বিভিন্ন দোকানে বিএসটিআই নির্ধারিত ০.৫, ১,২,৫ লিটারের পরিবর্তে ৪৫০মিলি, ৯০০মিলি, ১৮০০মিলি ও ৪৮০০ মিলি এর বোতল ব্যাবহার করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে উক্ত আইনের অধীনে পাবদা, নীলা, সৌদিয়া ও আলো সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটরদের ৫টি মামলায় ৭০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ব্যবসা বাণিজ্য ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উক্ত অভিযানে বিএসটিআই, সিলেট ও পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।