,

28 September 2026, 2:48 PM

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগে ব্যবসায়ী ফোরামের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

আপডেট টাইম : September 28, 2026 2:48 PM



শেয়ার করুন

 

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিলেট ব্যবসায়ী ফোরাম।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্স ভবনের সামনে উপস্থিত হয়ে ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী ফোরামের যুগ্ম আহ্বায়ক আলিমুল এহছান চৌধুরী, ব্যবসায়ী ফোরামের প্রেসিডেন্ট পথপ্রার্থী জুবায়ের রাকিব চৌধুরী, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কবির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নুরুল আলম, ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল কাদির, অডিনারি পরিচালক পদপ্রার্থী মাজহারুল ইসলাম, শামসুর রহমান কামাল, কামরুল হামিদ, তাজুল ইসলাম, হাফিজুর রহমান, সৈয়দ আব্দুল হামিদ, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, মুক্তাদির ফাহাদ, এসোসিয়েট পরিচালক পদপ্রার্থী, রেহান উদ্দিন রেহান, ইব্রাহিম খলিল, মামুনুর রশিদ মামুন, ফারেছ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের শীর্ষ ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিরপেক্ষ ও সার্বজনীন নির্বাচন আয়োজনের স্বার্থে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে তারা পর্যবেক্ষণ করছেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে যাতে করে নির্বাচন না হয়। চেম্বারের নির্বাচন না হওয়ার ফলে ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই আমরা চাই যতো তাড়াতাড়ি সম্ভব চেম্বারের নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের অনিশ্চিত দুশ্চিন্তা দূর করা হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবাগত প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে চেম্বারের ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও হালনাগাদ করে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, যাতে সিলেটের সাধারণ ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্তকালে সিলেট ব্যবসায়ী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন