19 September 2026, 12:55 AM
ডেস্ক নিউজ:
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবর-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাজু আহমদ তালুকদার।
সাজু আহমদ তালুকদার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তিনি ছাতক ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতি বছর পবিত্র রমজান মাসে তিনি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে কারী হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দায়িত্বশীলতা, সৌজন্যবোধ ও মানবিক গুণাবলির কারণে স্থানীয়ভাবে তাঁর একটি সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।
গতকাল সিলেটের খবর-এর সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ তাঁকে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের খবর-এর বার্তা সম্পাদক তানভীর আহমদ জাকির।
নতুন দায়িত্বে সাজু আহমদ তালুকদার ছাতক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, সম্ভাবনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ এলাকার নানা বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।