১৮ মার্চ ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ
“বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা”
শুরু হচ্ছে নারী সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে দৃকের প্রদর্শনী অনুষ্ঠান ৷ গত অক্টোবর ২০২১ “বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা” নিয়ে একটি গবেষণা কাজের উদ্বোগ নিয়েছে দৃক ৷ এইর অংশ হিসেবে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ,শুনেছে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামেরে গল্প। এই কাজের উপর ভিত্তি করে দৃক পিকচার লাইব্রেরি “বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা” শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি আগামী ১৯ মার্চ ২০২২ বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করা হবে।
এই প্রদর্শনীটি শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে তাঁর ভ্রাতা শাহাবুদ্দিন শেলীসহ পরিবারের অন্য সদস্যরা থাকবেন। আরও থাকবেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপ্রধান নাসিমুন আরা হক এবং অগ্রজ নারী সাংবাদিক শিরিনা আফরোজ, বিলকিস সুমি এবং রোজিনা ইসলাম । ২০ মার্চ ২০২২ দৃকপাঠ ভবনে একটি নারী সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো সারা দেশে নারী সাংবাদিকদের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করা এবং সমষ্টিগতভাবে নারী সাংবাদিকদের দাবী নিয়ে আলোচনাকে জোরদার করা।