14 March 2022, 10:18 PM
যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দাদের কল্যাণভিত্তিক সামাজিক সংগঠন দক্ষিণভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের ২০২২-২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ মার্চ রোববার সংগঠনের নির্বাচিত সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমাদ আহমদ সাক্ষরিত সংগঠনের পেডে কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি বাবুল আহমেদ শামীম ও মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক এমাদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক জায়েদ আহমদ, সহ অর্থ সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, সহ প্রচার সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবের আহমেদ। নির্বাহী সদস্য মুনজের আহমদ চৌধুরী, তাজ উদ্দিন, কামরুল ইসলাম, হাসমুর খান,জাকারিয়া খান ইউসুফ, নিখিল কুর্মী, আহমেদ কবির আজিজুর রহমান।