3 September 2023, 10:04 PM
নিউজ ডেস্ক :: “চলবো মোরা একসাথে,জয় করবো মানবতাকে” ১ সেপ্টেম্বর শুক্রবার উদ্দীপ্ত তরুণ সংঘ,মোগলাবাজার,দক্ষিন সুরমা, সিলেট কর্তৃক দাউদপুর চৌধুরী বাজার হাজী ওমর আলী কমপ্লেক্সের সামনে দুপুর ৩ ঘটিকা হইতে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত ফ্রী ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল ইসলাম বকুল,অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,জবরুল ইসলাম,মাহবুব আহমদ প্রমুখ।
রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের সদস্য ফারহান আহমদ ও লাবিব আহমদ!