8 June 2022, 7:41 PM
ওসমানীনগর প্রতিনিধি:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নির্বাহী কমিটির চেয়ারম্যান ডক্টর মোঃ ইব্রাহিম হোসেন খান বলেছেন, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠায় ফারইস্ট কর্মকর্তাদের ধৈর্য্যরে সাথে মাঠে কাজ করতে হবে। গ্রাহকের আমানত লভ্যাংশসহ দেরিতে দেওয়ায় ফারইস্ট ব্যবসায় একটু পিছিয়ে গেছে। গ্রাহকের মেয়াদপূর্তির টাকা সাথে সাথে দিয়ে দিলে আমাদের ব্যবসা দেশের সকল বীমা কোম্পানীকে ছাড়িয়ে যাবে। এ লক্ষ্যে কোম্পানীর বর্তমান বোর্ড আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আজ ৮ জুন সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত কনফারেন্স হলে কোম্পানীর সিলেট ডিভিশন আয়োজিত অফিস ইন্চার্জ সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট ডিভিশন (একক) এর ইনচার্জ মস্তাক হোসেন এর সভাপতিত্বে ও সিলেট সার্ভিস সেন্টার ইনচার্জ মুহাম্মদ এখলাছুর রহমানের উপস্থাপনায় অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর চৌধুরী মোহাম্মদ ওয়াছিউদ্দিন এফসিএ,এফসিএমএ, ডিএমডি সামিরা ইউনুছ, ইস্টার্ন রিজিওনের ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, সিলেট ডিভিশন (সাবি) এর ইনচার্জ শাহ মোঃ আব্দুর রব, মৌলভীবাজার সার্ভিস সেন্টার (একক) এর ইনচার্জ গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার সার্ভিস সেন্টার (একক) এর ইনচার্জ ডা. আব্দুস সবুর, সিলেট সার্ভিস সেন্টার (সাবি) এর ইনচার্জ আজহার উদ্দিন, কুলাউড়া জোন (একক) এর ইন্চার্জ মোঃ আব্দুল আজিজ,কানাইঘাট জোন (একক) এর ইন্চার্জ মোহাম্মদ কাসিম, বিশ্বনাথ জোন (সাবি) এর ইনচার্জ হেলাল আহমদ লিটন, ওসমানীনগর সাংগঠনিক অফিস (সাবি) এর ইন্চার্জ শহীদুল আজম, নবীগঞ্জ সদর দক্ষিণ সাংগঠনিক অফিস (একক) এর ইন্চার্জ খন্দকার জাকারিয়া, মৌলভীবাজার পৌর সাংগঠনিক অফিস (একক) এর ইন্চার্জ জাহেদ আহমদ কোরেশী। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চাতক জোন (একক) এর ইনচার্জ আব্দুল আলিম। অনুষ্টানে বিভিন্ন অফিসের গ্রাহকদের আড়াই কোটি টাকার মেয়াদপূর্তি চেক প্রদান করা হয়।
ওসমানীনগরে শিক্ষকদের দুই দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ ও ৮ জুন সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নেবারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন সহকারী শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি নরসিংদী ডিভিশনাল কো-অর্ডিনেটর হাসান আলীর পর্যবেক্ষণে, প্রশিক্ষক সোবহান শেখ এর পরিচালনায় এবং ফিল্ড কমিউনিকেটর মোঃ শফিকুল ইসলাম সহযোগীতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি, বক্তব্য রাখেন নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনা বেগম। প্রশিক্ষণে অংশ নেন,খুজকীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, রেবিন আক্তার নিপা, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক সুদীপ্ত কুমার রায়, খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল মিয়া, শিখা সরকার, খাদিমপুর কাঁঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক কবির আহমদ বুলবুল, মোঃ হাবিবুর রহমান, আবু তাহের মোহাম্মদ আফতাব উদ্দিন, রাজ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজ কুমার দাস, বিলকিস আক্তার, ওমরপুর জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সহকারি শিক্ষক জসিম উদ্দিন উমাইর,মোঃ আব্দুর রহিম, শেখ মুহাম্মদ সফর উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মৎ তাহেরুন নাহার, নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলি ধর, সবিতা রানী দাস, সিতা রানী সূত্রধর, খাদিমপুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলের সহকারি শিক্ষক সুজলী আক্তার, ওসমানীনগর ইসলামীক একাডেমী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল ইসলাম, আব্দুর রকিব, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখর চন্দ্র দেব, জলি রানী চন্দ, মাটিয়াকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী রানী দে, শান্তা রাণী নন্দী।