শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক মির্জা রুস্তম বেগের মৃত্যুতে এম আসকির আলীর শোক

আপডেট টাইম : জুন ১০, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক মির্জা রুস্তম বেগের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী। রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এক শোকবার্তায় এম আসকির বলেন,
সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান, বিশেষ করে শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি, সালিশি কার্যক্রম এবং মানবসেবায় তাঁর ভূমিকা বিশ্বনাথবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন।

শেয়ার করুন