৯ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেছেন, শিশুকিশোর তরুণ প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ দেশ সমাজ মানুষের কল্যাণে কাজ করতে পারে সেভাবেই তাদেরকে শিক্ষায় দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবৃত্তি প্রজন্ম গড়তে হলে অবশ্যই শিক্ষার্থীদের মেধার মূল্যয়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুললে বাস্তবজীবনে মেধা প্রয়োগ করতে পারবে।
ফ্রিডম স্কুল অফ এক্সিলেন্স আয়োজিত ফ্রিডম ট্যালেন্ট হান্ট’২৫ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
ফ্রিডম স্কুল অফ এক্সিলেন্সের চেয়ারম্যান মোঃ রইছ উদ্দিন আলমগীর এর সভাপতিত্বে গতকাল শুক্রবার দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ্ মোঃ রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক জয়নাল আবেদিন ও সুপারেন্টেড আবুল কাশেম।
সাব্বির আহমদ লিমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিক্ষা নিয়ন্ত্রক ও উপদেষ্টা ফ্রিডম ট্যালেন্ট হান্ট এর মোঃ আবুল খায়ের এবং আল আমিন মাহতাবের কোরআন তেওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন , রুহুল আমীন, বিপ্লব দাশ, গোলাম রব হাসনু, প্রমুখ। ফ্রিডম ট্যালেন্ট হান্ট’২৫ বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলো অগ্রগামী সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ফ্রিডম জেনারেল হাসপাতাল। কবিতা, তেলাওয়াত, গজল ও দেশাত্মবোধক গান পরিবশেন করেন ফ্রিডম স্কুল অফ এক্সিলেন্স শিক্ষার্থীবৃন্দ।
বার্তা প্রেরক,
তাসলিমা খানম বীথি
সিলেট।