10 February 2026, 8:26 AM
ছাতক প্রতিনিধি:
ছাতকে চরেরবন্দ যুব সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারী) রাতে চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ে যুব সংঘের সভাপতি মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া, অর্থ সম্পাদক আলেক হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ মাসুক মিয়া, চরেরবন্দ মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আব্দুল হক। চরেরবন্দ যুব সংঘের উপদেষ্টা মোঃ লালুশাহ, কামাল মিয়া, আল ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফিজ সাদিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামের বিশিষ্ট মুরব্বি আজিম উদ্দিন, আজাদ মিয়া, মাসুক মিয়া, মোক্তার হেসেন, আশিকুর রহমান। রবিন আহমদ, রাজন আহমদ। চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু, সাবেক সভাপতি রিহাত আলম নাইম, অনুষ্ঠানে যুব সংঘের আব্দুর রহমান, বশির আহমদ, জাহাঙ্গীর আলম, তানজিল হোসেন, রাজু মিয়া, তানভীর হুসেন, রোমান মিয়া, রনি মিয়া, আব্দুর রহিম, ইয়াহিয়া আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।