বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

দিরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট টাইম : মে ১৯, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৮মে ) বিকেলে পৌর সদরের দুটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে দিরাই পৌর শহরের খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং নিম্নমানের খাবার বিক্রির দায়ে ‘নুর রেস্টুরেন্ট’ ও ‘গোপী রেস্টুরেন্ট’কে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইনে দুই রেস্টুরেন্টের মালিককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন দিরাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

উৎসবের এই সময়ে জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন