16 July 2022, 6:13 PM
আজ শনিবার কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার কোভিড ১৯ ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রায় ৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত উপকারভোগী পরিবারের মধ্যে RELI প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান । কানাইঘাট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব (অব:) ও এসডিএফ’র চেয়ারম্যান মো. আব্দুস সামাদ । এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জি ,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বন্যা ও কোভিড মোকাবেলা করে টিকে থাকার কারনে কানাইঘাটবাসীকে কৃতজ্ঞতা জানান এবং এই বন্যা পরবর্তি সময়ে নগদের মাধ্যমে কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার এসডিএফ এর ১৩৮৮৬ জন সদস্যদের মাঝে ৬ কোটি ৯৪ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য আজ সকালে গোয়াইনঘাট উপজেলায় ২টি ক্লাস্টারে ৬৬ টি গ্রামের ৬৯৫০ জনের মাঝে ৩৪,৭৫০,০০০ টাকা এবং কানাইঘাট উপজেলায় ৬৬টি গ্রামে ৬৯৩৬ জন উপকারভোগীর মাঝে ৩৪,৬৮০,০০০ টাকা বিতরণ করা হয়।