শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ মে ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ

জৈন্তাপুরে প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,আহত-১

আপডেট টাইম : মে ১০, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও গুরুতর আহত একজন।

১০ মে রবিবার বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে।এই ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তফজ্জুল মিয়ার ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলে নিহত হন।একই গ্রামের অপর মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন।

ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানায়,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।তবে কার ড্রাইভার কে আটক করা সম্ভব হয়নি,দুর্ঘটনার পর সে পালিয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন