,

12 February 2022, 7:40 PM

ওসমানীনগরে নদীতে ধান চাষ আব্দুল হাদী

আপডেট টাইম : February 12, 2022 7:40 PM



শেয়ার করুন

নদীর পানি দিয়ে বোরো চাষ করার কথা থাকলেও হচ্ছে তার ব্যতিক্রম। নদীতেই ধান চাষ করছেন কৃষকরা। যেখান থেকে জেলেরা মাছ ধরে করবে জীবিকা নির্বাহ , মাঝিরা পাল তুলা নৌকাসহ সব ধরনের নৌকা চালাবে নদীতে।সেটা আর এখন হচ্ছেনা কেবল বর্ষা এলে পানি থাকে আর শুকনো মৌসুমে পুরো নদী শুকিয়ে যায়।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া আমির দিন নদী এক সময় ছিলো খরস্রোতা।এলাকার ১০ টিরও বেশি গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যেম ছিলো এ নদী। খনন কাজ না করায় এবং অবৈধ দখলের কারনে নদী হারিয়েছে তার নাব্যতা। খনন কাজ হলে বোরো ফসল চাষাবাদে কৃষকদের সহায়ক ভূমিকা পালন করতো নদীর পানি।
স্থানীয় প্রবীন মুরব্বী  ছানু মিয়া ও আব্দুল বারিক বলেন , আমির দিন নদীর সাথে সিলেটের সুরমা নদীর সংযোগ ছিলো। স্থানীয়রা এ নদী দিয়েই যাতায়াত করতে বিভিন্ন স্থানে। কালের আবর্তে নদীটি মৃত প্রায়। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি খেয়াল করে নদীর খনন কাজ করাতেন তাহলে উপকৃত এখানকার স্থানীয় জনসাধারণ।
উপজেলার  একাধিক জনপ্রতিনিধির কাছ থেকে জানা যায় ,নদীর খনন কাজের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কিছুই হয়নি।নদীর খনন কাজ এবং দখল মুক্ত করলে নদী ফীরে পাবে তার নব্যতা এবং উপকৃত হবেন অনেকে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন