বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ মার্চ ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ

দিরাইয়ে কিরআত প্রশিক্ষণের সমাপনী, কৃতীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট টাইম : মার্চ ১৭, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের দাউদপুরে অবস্থিত জান্নাতুল মুনতানা হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী কিরআত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে মাদ্রাসার কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

মাদ্রাসার মুহতামীম হাফিজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা মহিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাদ্রাসাতুল কোরআন ওয়া সুন্নাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা লোকমান আহমেদ এবং দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া, হাফিজ ফারহাতুল হাসান, কারী আজহারুল ইসলাম ও কারী মিনহাজ আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কিরআত শিক্ষার মাধ্যমে কোরআন তিলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং নতুন প্রজন্মকে শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা সম্ভব।

মাদ্রাসার মুহতামীম তাঁর বক্তব্যে জানান, হোফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডের পরীক্ষায় মাদ্রাসা থেকে অংশ নেওয়া ছয়জন শিক্ষার্থীই জিপিএ-৫ (মুমতাজ) অর্জন করেছে।

এছাড়া এদারায়ে তালিম বাংলাদেশ বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া আটজন শিক্ষার্থীর মধ্যে দুইজন জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশের হার নিশ্চিত হয়েছে।

তিনি মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা কিবরিয়া আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেন।আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন