,

14 March 2026, 1:37 AM

সিলেটে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : March 14, 2026 1:37 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেট নগরীর কুমারপাড়া এলাকার ৭টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর যৌথ আভিযানিক দল ৮ মার্চ ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেটের কোতয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ইজি ফ্যাশনকে ২০ হাজার টাকা, ফ্রি ল্যান্ডকে ২৫ হাজার টাকা, ক্লাবহাউসকে ৩০ হাজার টাকা, সি স্কাইকে ১০ হাজার টাকা, মিলানকে ১০ হাজার টাকা, বার্টনকে ৩০ হাজার টাকা এবং হিদায়াহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন