বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ আগস্ট ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

জুলাই বিপ্লব স্মরণে সিলেটে স্মৃতির পথ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন

আপডেট টাইম : আগস্ট ১, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দুইটি বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির ১৬ জুলাই, ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ আয়োজন করা হবে।

প্রথম প্রকল্প ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর: স্মৃতির পথ’ প্রদর্শিত হবে সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখ ভাগের চত্বর থেকে শুরু করে নাগরি চত্বর, সার্কিট হাউজের সম্মুখভাগ ও ক্বীন ব্রীজ পর্যন্ত এলাকাজুড়ে। এই প্রদর্শনী চলবে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২৫ পর্যন্ত।

দ্বিতীয় প্রকল্প ‘আলোকচিত্র প্রদর্শনী: গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ আয়োজিত হবে কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজারের সম্মুখভাগে। এই প্রদর্শনী দেখা যাবে ৩ আগস্ট থেকে ৫ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত।

বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবী আগামী ৩ আগস্ট, ২০২৫ বিকাল সাড়ে ৩টায় ‘স্মৃতির পথ’ পরিদর্শন করবেন। এরপর একই দিন বিকাল ৪টায় তিনি রিকাবীবাজারে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘গণজাগরণের গল্প’ আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জেলা পরিষদ সংশ্লিষ্ট সকলকে পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

শেয়ার করুন