,

26 February 2026, 2:20 PM

জৈন্তাপুরে সন্ত্রাসী হামলায় নুর মোহাম্মদ জাহাঙ্গীরসহ আহত ৮

আপডেট টাইম : February 26, 2026 2:20 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরের নয়াগাতি লুতমাইল গ্রামে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীর ও সাজু গংদের হামলায় মুছব্বির আলীসহ ৮ জন আহত হয়েছে। গতকাল ইফতারের পূর্বে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুছব্বির আলীর অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নুর মোহাম্মদ জাহাঙ্গীরের চাচাতো ভাই নিজের বাড়িতে মাটি ভরাট করাচ্ছিলেন। মাটি রাস্তা দিয়ে আনতে গেলে আলমগীরগং বাঁধা প্রদান করেন। এ নিয়ে হামলার আগের দিন আলমগীরগং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করলে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় কোন ধরনের সংঘর্ষ ঘটেনি। তবে গতকাল ইফতারের পূর্বে হঠাৎ করে আলমগীর গং আক্রমণ চালায়।

শেয়ার করুন