,

8 July 2025, 1:36 AM

কোম্পানীগঞ্জ থানার ওসির সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময়

আপডেট টাইম : July 8, 2025 1:36 AM



শেয়ার করুন

কোম্পানীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এর সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সভায় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু, বিশেষ করে পাথর কোয়ারী সংক্রান্ত বিষয়াদি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলাকে একটি নতুন প্রত্যয় ও গতিশীলতায় এগিয়ে নিতে সর্বদা তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় আরও উঠে আসে সাম্প্রতিক নিরাপদ সড়ক অভিযানের সাফল্য। কোম্পানীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক পুলিশ নিয়োগ ও প্রয়োজনীয় স্থানে স্পীড ব্রেকার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয় এই মতবিনিময় সভায়।

এ সময় গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটন মাহমুদ খান, সদস্য সচিব মাহমুদ সোহেল, ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সদ্য সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ ও মোহাম্মদ নাজিম এবং যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন