,

19 November 2025, 2:47 PM

নরসিংদীতে প্রধান আসামি গ্রেফতার

আপডেট টাইম : November 19, 2025 2:47 PM



শেয়ার করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) নরসিংদীর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে রেকর্ড সময়ের মধ্যে গ্রেফতার করেছে। র‍্যাব-৯ এবং র‍্যাব-১১-এর যৌথ অভিযানে মাত্র ৭২ ঘন্টার মধ্যে এই সাফল্য অর্জিত হয়।

গত ১৫ নভেম্বর নরসিংদী সদর থানার নবীপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই দিন দুপুরে বলপূর্বক ভিকটিমের মুখ মাটিতে চেপে ধরে হত্যা করার পর আসামিরা ফাঁকা যায়। ভিকটিমের ছেলে গাজী নুর মোহাম্মদ পরবর্তীতে নরসিংদী সদর থানায় হত্যার মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শুরু করে র‍্যাব-৯। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৮ নভেম্বর সকালে সিলেটের কোতয়ালী থানার বাগবাড়ী এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তারা প্রধান আসামি সিদ্দিক সরকার (৫২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। নরসিংদী সদর থানার নবীপুরের বাসিন্দা এই আসামিকে গ্রেফতারের পর নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন