মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ অক্টোবর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

শাবিতে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : অক্টোবর ১৫, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর চলমান পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার কনফারেন্স রুমে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের বিশ্ববিদ্যালয় সেক্রেটারি বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

তিনি তার বক্তব্যে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র union (শাকসু) বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান।

শাকসু প্রসঙ্গে তিনি এটিকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার বৈধ প্লাটফর্ম আখ্যায়িত করে দ্রুত সময়ের মধ্যে এর পুনর্গঠনের দাবি জানান। আবাসিক হল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং তার আগ পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হলে পুরনো দিনের মতো দখলদারিত্বের কালচার ফিরিয়ে আনা যাবে না।

অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোনভাবেই দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। ইউনিভার্সিটি সেন্টারের মতো ভবন যেন আর বিশ্ববিদ্যালয়ে না হয়, সে ব্যাপারে সতর্ক করেন। পাশাপাশি তিনি সেন্ট্রাল ফিল্ড সংস্কার করে সারাবছর খেলার উপযোগী করা এবং জিমন্যাসিয়ামের সময়সীমা শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী ঠিক করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ রক্ষায় তিনি প্রশাসনকে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বিগত স্বৈরাচার আমলের কেউ যেন অপরাধ করে পার না পায় এবং নিরপরাধ কেউ শাস্তি না পায়, সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ারও অনুরোধ করেন।

এই সংবাদ সম্মেলনে জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন