বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জুলাই ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে:জেলা প্রশাসক

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। জনগণকে সেবা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করতে হবে।তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রসঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তব্যের প্রতি আলোকপাত করে বলেন, আমরা জনগণের সেবক, খাদেম। প্রভু নয়, জনগণের চাকর।আমাদের অফিস সবার জন্য উন্মুক্ত। এখানে সকল জনগণ অনায়াসে প্রবেশ করবে। তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে জনগণকে সেবা দিতে সরকারী কর্মচারীরা বদ্ধপরিকর।

জেলা প্রশাসক শনিবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার সাদাত’র সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ, সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দে, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০০৩ সাল থেকে বিশ্বব্যপী সিভিল সার্ভেন্টদের দক্ষতা ও যোগ্যতার সাথে সেবা প্রদানের লক্ষে জাতিসংঘের উদ্যোগে এ দিবস পালিত হয়ে আসছে। ২০১৬ সাল থেকে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার এ দিবস পালন করছে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জাতীয় পাবলিক সার্ভিস দিবস সচেতনতা গড়ে তোলছে সরকারী কর্মচারীদের মাঝে। জনগণ ও প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে কোন ফারাক নেই উল্লেখ করে সভায় বক্তারা বলেন, সুন্দর দেশ গড়তে জনবান্ধব কর্মচারীদের বিকল্প নেই।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনোয়ার সাদাত।

শেয়ার করুন