বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ এপ্রিল ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

ওসমানীনগরে মহিলা মাদরাসার পুরস্কার বিতরন ও বিদায় অনুষ্ঠান

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি:

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট অনুমোদিত ওসমানীনগর উপজেলার আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসা শাখার পুরস্কার বিতরন ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে মাদরাসার সেমনিার হলে এ সভার আয়োজন করা হয়।
সহিহ কুরআন তিলাওয়াত শিক্ষার অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসা শাখায় প্রথম রামাদান হতে ২৬ রামাদান পর্যন্ত বিরতিহীনভাবে এ প্রশিক্ষণ চলে। বুধবার ছিল এ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান। মাদসারা শাখার নাজিম মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও কাজী মাওলানা আবুল কালাম আজাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রধান কারী মাওলানা সৈয়দ মোবাশ্বির আলী, মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী, কারী নাইমুল হাসান চৌধুরী, কারীয়া মরিয়ম বেগম প্রমূখ।

শেয়ার করুন