বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ এপ্রিল ২০২২, ১২:১৬ অপরাহ্ণ

সিলেটে রোটারীর সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট টাইম : এপ্রিল ১, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

শিক্ষা ও মানব কল্যানে আতাউর রহমান পীর এর অবদান অনস্বীকার্য
-আবু ফয়েজ খান চৌধুরী

রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর আর আই ডি ৩২৮২ আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, শিক্ষা ও মানব কল্যানে বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান লে. কর্ণেল (অব:) প্রিন্সিপাল এম আতাউর পীর এর অবদান অনস্বীকার্য। তিনি একজন আদর্শ ও সফল মানুষ। জীবনের সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন। রোটারির ইতিহাসে আতাউর রহমান পীর এর নাম সোনার হরফে লিখা থাকবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে আমাদেরকে আরো বেশী অংশগ্রহণ করতে হবে।তিনি ভালো মানের রোটারিয়ান হতে সকলের প্রতি আহবান জানান।

আবু ফয়েজ খান চৌধুরী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রোটারি সিলেট এরিয়া কর্তৃক “গ্রান্ড রিসিপশন অব পিডিজি এম আতাউর রহমান পীর” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

ইভেন্ট চেয়ারম্যান এসিস্ট্যান্ট গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট অনলাইন প্রেসক্লাব সহ সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, পিডিএফএল ফিরোজা রহমান,পিপি এডভোকেট সেলিম খান, পিপি সিদ্দিকুর রহমান, পিপি কেরামাতুল আজিম পিন্টু, পিপি আসাদুজ্জামান সায়েম, পিপি মিজানুর রহমান।

এম আতাউর রহমান পীর রোটারী ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ পদক ও বিরল সম্মাননা ” সার্ভিস এবাভ সেলফ” এ ভূষিত হওয়ায় নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি নজরুল ইসলাম, পিপি মুক্তিযোদ্ধা সুব্রত চচক্রবর্তী জুয়েল, পিপি কফিল উদ্দিন বাবলু, পিপি আবু সালেহ ইয়াহহিয়া, পিপি নাজিম উদ্দিন শাহান, পিপি আব্দুল মুহিত দিদার, পিপি ডা: কামরুল ইসলাম, পিপি বাহারুল ইসলাম রিপন, পিপি আব্দুল কাদির, পিপি রিয়াজুল ইসলাম, পিপি আমিনুল ইসলাম, পিপি একেএম কামারুজ্জামান মাসুম, পিপি এনামুল হক, পিপি সাব্বির আহমদ, পিপি কামাল উদ্দিন ভুইয়া।

অনুষ্টানে ৩৩ জন ক্লাব প্রেসিডেন্ট অংশগ্রহন করে বক্তব্য রাখেন জালালাবাদ ক্লাবের প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ, মেট্রোপলিটন ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান, মিডটাউনের প্রেসিডেন্ট আব্দুল হাফিজ, গার্ডেন সিটির প্রেসিডেন্ট সোহেল মাহমুদ, ই ক্লাব প্রেসিডেন্ট এড আজিম উদ্দিন, গ্রীন সিটির প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, গোল্ডেন সিলেট এর প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রাইজিং স্টার প্রেসিডেন্ট ইউনুস আলী, হিল্টাউনের প্রেসিডেন্ট দিদার হোসাইন, হলিল্যান্ড এর প্রেসিডেন্ট সাজিদ হোসাইন প্রমুখ।এতে আর আই ডি ৩২৮২ সিলেট এরিয়ার বিপুল সংখ্যক রোটারিয়ান অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন