শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

ইংলিশ টিচারদের দক্ষতা বৃদ্ধিতে গেইট সেল্টা কাজ করছে: এ কে এম আব্দুল্লাহ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ. কে. এম. আব্দুল্লাহ বলেছেন, ইংলিশ টিচারদের দক্ষতা বৃদ্ধিতে গেইট সেল্টা কাজ করছে।এই প্রতিষ্ঠান সম্পর্কে আগে জানার সুযোগ পেলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষকদের সরকারি পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারতাম।তিনি সিলেট অঞ্চলের শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের গেইট সেল্টার পাশে দাঁড়াতে অনুরোধ জানান।

এ কে এম আব্দুল্লাহ মঙ্গলবার তাঁর সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইংরেজি প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনগেইট সেল্টা, সিলেট এর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গেইট সেল্টার সভাপতি ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল ওয়াদুদ, স্কলার্সহোম, শিবগঞ্জ ক্যাম্পাস এর অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জৈন্তিয়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও গেইট সেল্টার সেক্রেটারি আশরাফুল ওয়াদুদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন গেইট সেল্টার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এরপর আশরাফুল ওয়াদুদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি গেইট সেল্টার কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুণী শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: সামছুল কবির, দি এইডেড হাই স্কুল এর প্রধান শিক্ষক মো: শমসের আলী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: আব্দুল আজিজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুল আলম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক ও গেইট সেল্টার পাবলিকেশন সেক্রেটারি মো: মুহিবুর রহমান, পাড়ারগাঁও আইডিয়াল কলেজ, সুনামগঞ্জ এর প্রভাষক সাহেদ আহমদ এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট জেলার সভাপতি প্রমথেশ দত্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জসীম উদ্দিন, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, গেইট সেল্টার ট্রেজারার রিবলু মিয়া, শাইনিং স্টেপস এর শিক্ষক চন্দ্রা পিয়া দেব এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন,সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ।

শেয়ার করুন