বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

এমসি কলেজ প্রতিনিধি: এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. নজরুল ইসলাম বলেন, “এখন আমরা গ্লোবাল ভিলেজে আছি। বিশ্বের কোথাও কিছু ঘটার সাথে সাথেই আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে যাই। মিডিয়ার ভূমিকা থাকার কারণেই আমরা সঠিক তথ্য পেতে পারি। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে আমরা কলেজের সকল খবরের সঠিক তথ্য পেয়ে থাকি। তারা কলেজের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। রিপোর্টার্স ইউনিটির এই ইফতার মাহফিল একটি চমৎকার উদ্যোগ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ ও ইমরান ইমন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ ও আবু তালহা মাহি।

এই অনুষ্ঠানের মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন