৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার রোটারেক্ট ও সাংবাদিক মোস্তফা হোসেন সম্রাট।

বিএনপি ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন । দলটি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করে । বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং র্যালি উল্লেখযোগ্য ।
মোস্তফা হোসেন সম্রাট তার শুভেচ্ছা বার্তায় দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পদার্পণে বিএনপির সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি তার শুভেচ্ছা বার্তায় দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে স্মরণ করেন এবং বিএনপির মাধ্যমে দেশের গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রায় অবদানের কথা উল্লেখ করেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উপলক্ষে মোস্তফা হোসেন সম্রাটের মতো তরুণ নেতা ও সাংবাদিকের শুভেচ্ছা বার্তা দলের প্রতি তরুণ প্রজন্মের আস্থা ও প্রত্যয়ের প্রতিফলিত করে। বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পদার্পণে দলের সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য এটি একটি আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন ।