,

16 September 2022, 6:37 PM

পরিবেশ অধিদপ্তরের আলোকচিত্রী প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পাচ্ছেন সাংবাদিক সাব্বির

আপডেট টাইম : September 16, 2022 6:37 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: বিশ্ব ওজোন দিবস-২০২২ উপলক্ষে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কনটেস্ট ২০২১-২২ এ জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় ফটোগ্রাফীতে বিজয়ী হয়ে ১৯ সেপ্টেম্বর সোমবার পুরস্কার গ্রহণ করবেন সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির।

আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার বিশ্ব ওজোন দিবস-২০২২ উপলক্ষে আগারগাঁওস্থ পরিবেশ ভবনের অডিটরিয়ামে পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কনটেস্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির।

রেজওয়ান করিম সাব্বির বিগত ২০০৯ সাল হতে সাংবাদিকতা করে আসছেন। বিগত ২০১৯ সাল হতে সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার লাভ করেন।

জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি’র ফাউন্ডার, সহকারী অধ্যাপক ও বিপিএস ফেলোশীপ মো. খায়রুল ইসলাম বলেন, সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির ঢাকা হতে প্রকাশিত “দৈনিক আজকের পত্রিকা” সিলেট হতে প্রকাশিত “দৈনিক সিলেট মিরর” এবং সিলেটের একমাত্র সর্বাধিক প্রচারিত জনপ্রিয় ও সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা “সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম” জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাহসিকতা ও নিষ্ঠার সহিত সাংবাদিকতা করে আসছে। তার পাশাপাশি সে ফাটোগ্রাফীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে জৈন্তাপুর উপজেলাকে তুলে ধরেছে। সে করোনাকালীন সময়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতায় “এবিপি”তে অংশ নিয়ে “বিপিএস-সিএম” পদক অর্জন করে। সে জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় জৈন্তাপুরবাসীর পক্ষ হতে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাচ্ছি।

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বলেন, আলোকচিত্রীদের কাজ অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং বিষয়। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আলোকচিত্র সংগ্রহ করে। ফটোগ্রাফারদের ত্যাগের কারণে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কনটেস্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করবে এটা বৃহত্তর সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

শেয়ার করুন