,

21 August 2025, 6:19 PM

সাদা পাথর পরিদর্শন করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারোয়ার আলম

আপডেট টাইম : August 21, 2025 6:19 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারোয়ার আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি সোমবার (১৮ আগস্ট) নিয়োগ পান এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সিলেটে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বৃহস্পতিবার বিকেলে আলোচিত সাদা পাথর পরিদর্শনে যান। এই পরিদর্শনটি ঘটেছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও রাংপানি এলাকায় পাথর লুট ও অবৈধ খননের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে। সারোয়ার আলমের এই দ্রুত পদক্ষেপ স্থানীয় জনগণ ও প্রশাসনিক পর্যবেক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে।

মো. সারোয়ার আলম ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি র ্যাবের  নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে দেশব্যাপী আলোচিত হন। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি পরিবেশ, পর্যটন, শিক্ষা, আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “সিলেট হলো প্রকৃতিকন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সব কাজ হবে”। এ জন্য তিনি সিলেটের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সারোয়ার আলমের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে সাদা পাথর লুট ও অবৈধ খনন রোধ, পর্যটন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ করা উল্লেখযোগ্য। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলাও তার জন্য গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র হবে। তার ভেজালবিরোধী অভিযানে দৃঢ়তা এবং সততার পরিচয় দেওয়ার ইতিহাসের কারণে সিলেটবাসী তার নেতৃত্বে এসব ক্ষেত্রে দ্রুত ও কার্যকর পরিবর্তন আশা করছেন।

শেয়ার করুন